ঐতিহাসিক বদর দিবস ও ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বৃহত্তর চট্টগ্রাম জেলা ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে ( শনিবার ৭ই মার্চ) ‘ইফতার ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক এস. এম. ইকরাম হোসাইন এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মুরাদ। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন আন্দালিভ রহমান পার্থ। প্রধান আলোচক ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুলকারনাইন।
অনুষ্ঠানে এস এম আজিজ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, জান্নাতুল নাঈম রিকু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী ও মাসুদ রানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবি শ্রেণী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ছাত্রসমাজের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক শাহরিয়ার হোসাইন আরিফ।
প্রধান আলোচক সৈয়দ মোহাম্মদ জুলকারনাইন পবিত্র দীর্ঘ আলোচনায় ঐতিহাসিক মহান বদর দিবসের বিস্তারিত তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে বদরের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
সভাপতির বক্তব্যে এস. এম. ইকরাম হোসাইন বলেন, বর্তমান বৈশ্বিক সংকটে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা স্পষ্ট হয়ে উঠেছে। নিপীড়িত রাষ্ট্রগুলোর মধ্যে বাস্তবভিত্তিক ঐক্য গড়ে তুলে নতুন আন্তর্জাতিক কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। তিনি দেশের স্পর্শকাতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তরুণদের একটি অংশ রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, উগ্রতা ও মব সংস্কৃতিকে উৎসাহিত করছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগজনক। মাজার ও মন্দিরে হামলা, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এসব অপসংস্কৃতি পরিহার করে রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির চর্চার আহ্বান জানান।
বক্তারা সাম্প্রতিক সময়ে তরুণদের রাজনৈতিক দল এনসিপি কর্তৃক বাঙালির আধ্যাত্মিক ইতিহাসের অন্যতম ব্যক্তিত্ব হযরত শাহ জালাল (রহ.)-এর মাজার অবমাননার ঘটনার নিন্দা জানিয়ে ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনার প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উগ্রতা ও মব সংস্কৃতি পরিহার করে সহনশীলতা, পারস্পরিক সম্মানবোধ ও রাজনৈতিক সম্প্রীতির ভিত্তিতে গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেপি চট্টগ্রাম জেলার সদস্য সচিব এইচ এম তাহি, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফজলে রাব্বি, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
.png)
রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন