প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

ইসলাম ও জীবন

স্বপ্নচূড়ার উদ্যোগে ছোটদের নাতের আসর ও ইফতার সন্ধ্যা

রাঙ্গুনিয়ার বারঘোনিয়ার একটি স্থানীয় এতিমখানা ও নূরানী মাদ্রাসায় (বৃহস্পতিবার ১২ মার্চ)  শতাধিক শিশুকে নিয়ে নাত প্রতিযোগিতা ও ইফতার সন্ধ্যার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সংগঠক, লেখক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এস. এম. ইকরাম হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তাদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে তারা কেবল নিজেদের জীবনকেই আলোকিত না করে, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণেও ভূমিকা রাখতে পারে। আমাদের দায়িত্ব তাদের বেড়ে ওঠার জন্য একটি সুন্দর ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা।”

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত নাত প্রতিযোগিতা উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ব উম্মাহ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

রোববার, ১৫ মার্চ ২০২৬

স্বপ্নচূড়ার উদ্যোগে ছোটদের নাতের আসর ও ইফতার সন্ধ্যা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

রাঙ্গুনিয়ার বারঘোনিয়ার একটি স্থানীয় এতিমখানা ও নূরানী মাদ্রাসায় (বৃহস্পতিবার ১২ মার্চ)  শতাধিক শিশুকে নিয়ে নাত প্রতিযোগিতা ও ইফতার সন্ধ্যার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সংগঠক, লেখক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এস. এম. ইকরাম হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তাদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে তারা কেবল নিজেদের জীবনকেই আলোকিত না করে, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণেও ভূমিকা রাখতে পারে। আমাদের দায়িত্ব তাদের বেড়ে ওঠার জন্য একটি সুন্দর ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা।”

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত নাত প্রতিযোগিতা উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ব উম্মাহ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম