প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

সারাদেশ

হাইদচকিয়া গ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কুরআন বিতরণ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাইদচকিয়া গ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কুরআন বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামে হাইদচকিয়া ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসী ব্যক্তিদের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) এ কর্মসূচিতে চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়। এতে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২২ জন শিক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়। পাশাপাশি হিফজ বিভাগের ৫ জন শিক্ষার্থীর হাতে হাফেজি কুরআন তুলে দেওয়া হয়।

এছাড়া মোহাম্মদীয়া জামে মসজিদের ফোরকানিয়া মাদ্রাসার ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে অত্র এলাকার অধ্যয়নরত ৮০ জন শিক্ষার্থীকেও শিক্ষা উপকরণ প্রদান করা হয়, যা তাদের পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কাসেম, প্রফেসর সেলিম জাহাঙ্গীর, মাষ্টার জেবল হোসেন, ম্যানেজার আবুল কাশেম, মোহাম্মদ আলমগীর, জহুর আহাম্মদ, রফিকুল ইসলাম, মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন, হাফেজ বেলাল, হাফেজ ইউসুফ, সেলিম উল্লাহ, মাহমুদ আলী, মোহাম্মদ আজম, আবু তৈয়ব, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ নেজাম, আমির হোসেন, বেলাল উদ্দিন, শাহিন উদ্দিনসহ এলাকার ছাত্রসমাজ, তরুণ-যুব সমাজ, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ আসক্তি থেকে বের হয়ে সুশৃঙ্খল জীবন গঠনে মনোযোগী হতে হবে।

 তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তি ও জাতির উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

অতিথিরা এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন আব্দুর রহমান সিফাত। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম।

আয়োজকরা জানান, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা, শান্তি, সংস্কার, মানবিকতা, উন্নয়ন ও ঐতিহ্যের মূল্যবোধ ধারণ করে আগামী প্রজন্ম যেন সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে পারে—এই লক্ষ্য নিয়েই তাদের এ আয়োজন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

হাইদচকিয়া গ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কুরআন বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম