মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রয়াত নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়া ও কবর জিয়ারত কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) ইসলামপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য মরহুম জাহাঙ্গীর আলম ও মরহুম জিল্লুর রহমান ভান্ডারী এবং ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মরহুম মো. রাশেদ, মরহুম আহমদ সৈয়দ ননাইয়্যা ও মরহুম মো. নবী-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁদের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।
জিয়ারত পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রয়াত নেতাদের রাজনৈতিক ত্যাগ ও আদর্শের কথা স্মরণ করেন। ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল পারভেজ বলেন,
জাতীয়তাবাদী আদর্শ রক্ষা এবং জনগণের অধিকার আদায়ে এই প্রয়াত নেতাদের ত্যাগ রাঙ্গুনিয়াবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের শূন্যতা দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার তথ্য ও গবেষণা সম্পাদক এবিএম সাইফুদ্দিন, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৈয়দ কোম্পানি, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ইসলামপুর সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, ছাত্রদলের সভাপতি,মোঃ সাইমন,সাধারণ সম্পাদক, রিমন,যুবদল সাজ্জাদ, সোহেল,খোকন,তাজুল, শহিদুল, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.png)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন