ওমান সুলতানের জন্য লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি ব্যক্তিগত চিঠি আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস মাস্কাট, ওমান থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সংহতি বার্তা ওমানে পৌঁছে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা আজ ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক-এর উদ্দেশ্যে লেখা একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি ওমানে সাম্প্রতিক হামলা ও প্রাণহানি-সংক্রান্ত ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে ওমানে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ওমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করা হয় এবং এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাতে আঞ্চলিক শান্তি, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টায় ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে অঞ্চলের দেশগুলোর সঙ্গে সংহতি জোরদার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
.png)
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন