প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

সারাদেশ

জ্বালানি সাশ্রয় ও মাদকবিরোধী সচেতনতায় রাঙ্গুনিয়ায় সাইকেল শোভাযাত্রা

জ্বালানি সাশ্রয়ী পরিবহন ব্যবহারে উৎসাহ এবং সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘শান্তির পথে সাইকেল শোভাযাত্রা-২০২৬’। 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলা প্রশাসন এর আয়েজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু হয়। 

শোভাযাত্রাটি দীর্ঘ ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে সরফভাটা ইউনিয়নের বড়খোলা মারমা পাড়া  স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ১০০ সাইক্লিংপ্রেমী অংশ নেন।

সকালে শোভাযাত্রা উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ। 

ইউএনও মো. নাজমুল হাসান বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং সমাজে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই শোভাযাত্রায় সাইকেলিংয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয় ও মাদকবিরোধী সচেতনতায় রাঙ্গুনিয়ায় সাইকেল শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি সাশ্রয়ী পরিবহন ব্যবহারে উৎসাহ এবং সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘শান্তির পথে সাইকেল শোভাযাত্রা-২০২৬’। 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলা প্রশাসন এর আয়েজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু হয়। 

শোভাযাত্রাটি দীর্ঘ ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে সরফভাটা ইউনিয়নের বড়খোলা মারমা পাড়া  স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ১০০ সাইক্লিংপ্রেমী অংশ নেন।

সকালে শোভাযাত্রা উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ। 

ইউএনও মো. নাজমুল হাসান বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং সমাজে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই শোভাযাত্রায় সাইকেলিংয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়েছে।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম