যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ ইউকে-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় লন্ডনের Ivy Venue-এ এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মো. আলী রেজা, মো. মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মো. সাইফুদ্দীন, নজরুল ইসলাম এবং মামুনুর রশিদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার। এরপর পরিবেশিত হয় বাংলাদেশের মহান জাতীয় সংগীত।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। কানেক্ট বাংলাদেশ ইউকে-এর পক্ষ থেকে তাঁদের সম্মাননা জানানো হয় এবং তাঁরা মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম এবং আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।
সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে।
কানেক্ট বাংলাদেশ ইউকে-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মো. আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফেরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইন এবং সেলিম খান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মো. ইসলাম, মিসেস হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব লন্ডন), মো. মুজাহিদুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার এবং লুৎফুর রহমান।
কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে, সিলেট অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জামালপুর জেলা সমিতি, বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং সন্দ্বীপ সমিতি ইউকে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
শেষ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান বাপ্পি, সিপু ও ডা. রুবেলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজির উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল টিভি২৪ বাংলা।
.png)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন