যুক্তরাজ্যের Greater Manchester Chattogram Shomiti (GMCS)-এর উদ্যোগে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:৩০ মিনিটে ম্যানচেস্টারের GMBA হলে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মীর শহীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মানির হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক জাভেদ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে সমিতির চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে খেলাধুলার পর্ব পরিচালনা করেন ইদ্রাক জামান, যা শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় লটারি ড্র যেখানে পুরস্কার বিতরণ করেন সহ-সভাপতি এনামুল হক, সহকারী সম্পাদক কুতুব উদ্দিন, কোষাধ্যক্ষ আজম চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ মহিউদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন, লোকমান চৌধুরী ও আহসান শাহ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা এবং নৈশভোজের আয়োজন ছিল যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীর সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
.png)
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন