প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

প্রবাস

ওমানে প্রবাসী বাংলাদেশির সাহসিকতায় সম্মাননা প্রদান।

ওমান  মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক  প্রবাসী বাংলাদেশিকে তার অসাধারণ সাহসিকতা ও মানবিকতার জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে মহামান্য রাষ্ট্রদূতের অফিসে “সম্মাননা সনদ " টি প্রদান করা হয় মোঃ সাগর-কে। বরকা অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতিতে তিনি জীবন ঝুঁকি নিয়ে ২ জন ভারতীয় প্রবাসীর প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার এই মানবিক উদ্যোগ ও সাহসিকতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ দূতাবাস তাকে এই সম্মাননা প্রদান করে।

এই সময় মাস্কাট বাংলাদেশ দূতাবাসের  মহামান্য  রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন। উক্ত সময় আরো উপস্থিতি ছিলেন, 

শ্রম মিনিস্টার  মাহামুদুর রহমান, লেবার ও শ্রম  কাউন্সিলর মেজর  রাফিউল ইসলাম। পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান। চ্যান্সেরি প্রধান মিসেস মাহমুদা খানম,প্রথম সচিব আসাদুল হক,

রাষ্ট্রদূত বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এই ধরনের সাহসিকতা দেশের জন্য গর্বের বিষয় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা।

এই সম্মাননা প্রমাণ করে যে, প্রবাসেও বাংলাদেশিরা মানবিকতা ও দায়িত্ববোধে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ওমানে প্রবাসী বাংলাদেশির সাহসিকতায় সম্মাননা প্রদান।

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

ওমান  মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক  প্রবাসী বাংলাদেশিকে তার অসাধারণ সাহসিকতা ও মানবিকতার জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে মহামান্য রাষ্ট্রদূতের অফিসে “সম্মাননা সনদ " টি প্রদান করা হয় মোঃ সাগর-কে। বরকা অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতিতে তিনি জীবন ঝুঁকি নিয়ে ২ জন ভারতীয় প্রবাসীর প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার এই মানবিক উদ্যোগ ও সাহসিকতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ দূতাবাস তাকে এই সম্মাননা প্রদান করে।

এই সময় মাস্কাট বাংলাদেশ দূতাবাসের  মহামান্য  রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন। উক্ত সময় আরো উপস্থিতি ছিলেন, 

শ্রম মিনিস্টার  মাহামুদুর রহমান, লেবার ও শ্রম  কাউন্সিলর মেজর  রাফিউল ইসলাম। পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান। চ্যান্সেরি প্রধান মিসেস মাহমুদা খানম,প্রথম সচিব আসাদুল হক,

রাষ্ট্রদূত বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এই ধরনের সাহসিকতা দেশের জন্য গর্বের বিষয় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা।

এই সম্মাননা প্রমাণ করে যে, প্রবাসেও বাংলাদেশিরা মানবিকতা ও দায়িত্ববোধে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম