প্রিন্ট এর তারিখ : ০৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থেকে নাভিদ চিমাকে অপসারণ
প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক ||
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থেকে নাভিদ চিমাকে সরিয়ে দিয়েছে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তা ইরতাজা কুমাইলকে, যিনি এবার টিম ম্যানেজার হিসেবে বাংলাদেশ সফরে আসছেন।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, ১৮তম গ্রেডের এই পুলিশ কর্মকর্তা দুই বছর আগে পিসিবিতে যোগ দেন এবং জাতীয় দলের নিরাপত্তা ম্যানেজার হিসেবে কাজ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বোর্ড টিম ম্যানেজমেন্টে ধারাবাহিক পরিবর্তন করছে, যার অংশ হিসেবে এই পদেও রদবদল করা হয়েছে।পিসিবি জানিয়েছে, সিরিজ শুরু হওয়ার আগে বিদেশি কোচিং স্টাফরা সরাসরি ঢাকায় স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। এছাড়া, বাংলাদেশে আসার আগে পাকিস্তান জাতীয় দল দুই দিনের অনুশীলন ক্যাম্পে অংশ নেবে।গত বছর নভেম্বর মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের পর এটি হবে পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ।সিরিজের তিনটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম