প্রিন্ট এর তারিখ : ০৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
বাঙ্গালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন
মিন্টু কান্তি নাথ ( রাঙ্গামাটি ) রাজস্থলী ||
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপি শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযঞ্জ,সনাতন গায়ত্রী যজ্ঞ সনাতন ঋষি আশ্রমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যম দিয়ে সম্পন্ন হয়।প্রথম দিন ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলময় সনাতন ধর্মদীপ প্রজ্জ্বলন,পরমব্রহ্ম অধিবাস কীর্ওন ও চণ্ডীপাঠ রাএে সমবেত উপসনা অনুষ্ঠিত হয়।২য় দিন ৬মার্চ শুক্রবার সকাল থেকে শুরু হয় সনাতন দীক্ষা দান,ভজন সংগীতা সহ দুই দিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানে বিশ্বশান্তি শ্রী শ্রী সনাতন ব্রক্ষ গায়ত্রী মহাযঞ্জ,অনুষ্ঠিত হয়।সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের সভাপতিত্বে আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে,বিশ্বশান্তি সনাতন ব্রহ্ম গায়ত্রীযজ্ঞ ও শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ পৌরোহিত্য করেন আনোয়ারা চাঁপাতলী সিদ্ধী আশ্রমের অধ্যক্ষ পরমযোগী শ্রীমৎ স্বামী রাসবিহারী ব্রহ্মচারী,অনুষ্ঠানে শুরুতে গীতাপাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী পরিতোষ দেব নাথ,শ্রী সুজিত চৈতন্য,শ্রী বিধান-চৈতন্য,শ্রী অনিল চৈতন্য,শ্রী তাপসানন্দ ব্রহ্মচারী,যন্ত্র সঙ্গীত পরিচালনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার শিল্পী গুরু টিভি ও বেতার শিল্পী ঝুলন দত্ত,সাংবাদিক মিন্টু কান্তি নাথ সহ,রাজস্থলী,বাঙ্গালহালিয়া,রাঙ্গুনিয়া,চন্দ্রঘোনা, কাপ্তাই,রাঙামাটি,বান্দরবান,চট্টগ্রাম ও বাংলাদেশর আরো দূর দূরান্ত থেকে শত শত ভক্তের সমাগমের পাশাপাশি বিভিন্ন মন্দিরের সাধু সন্নাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন দেশ-বিদেশের আশ্রমের সকল ভক্তবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম