প্রিন্ট এর তারিখ : ০৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক ||
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রথম সেশনে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা। সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, নবীন সংসদ সদস্যদেরকে পার্লামেন্ট প্র্যাক্টিস, আইনকানুন ও সংসদে তাদের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার বজায় থাকবে। সাংবিধানিক পদ অনুযায়ী রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা বহাল থাকবে।প্রশিক্ষণের পরবর্তী সেশন শুরু হবে দুপুর আড়াইটায়, যেখানে অংশ নেবেন ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যরা। কর্মশালায় মূলত সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে এমপিদের ধারণা দেওয়া হবে।দুই দিনের কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশগ্রহণকারীদেরকে সংসদীয় দায়িত্ব, মন্ত্রিসভার কার্যপ্রণালী এবং কৌশলগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেবেন। কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নেবেন ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা।উল্লেখ্য, আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম