প্রিন্ট এর তারিখ : ১২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নির্বাচিত হওয়ায় পূর্বাচলে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত
রূপগঞ্জ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`কে বিপুল ভোটে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।আজ বুধবার (১১ ই মার্চ) বিকেলে পূর্বাচল শিমুলিয়ায় এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানছুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবি ভূঁইয়া,রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিরুল ইসলাম প্রিন্স,উপজেলা যুবদলের দলের সদস্য সচিব নূর হোসেন ভূঁইয়া।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন,রাসেল ভূঁইয়া,মিল্লাত হোসেন,মামুন মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম