প্রিন্ট এর তারিখ : ১৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক ||
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য নেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।এ সময় উপস্থিত নেতাকর্মীরা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।প্রসঙ্গত, অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম