প্রিন্ট এর তারিখ : ১৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে তৃতীয়বারের মতো উদযাপিত হতে যাচ্ছে রাম নবমী।
টমাস কান্তি নাথ ||
মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের তৃতীয়বারের মতো রাম নবমী উদযাপন করতে যাচ্ছে জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখা। পবিত্র রামনবমী উপলক্ষে বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ২৬শে মার্চ ২০২৬ তারিখে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন সার্বজনীন শ্রী গণেশ মন্দির প্রাঙ্গণে। আয়োজনে রয়েছে পূজা, প্রার্থনা ও হোম যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।আয়োজকরা জানান, গত ২ বছরের ধরে বৃহৎ আকার উদযাপিত হয়েছে রাম নবমী সেই ধারা অনুযায়ী এই বছরও আয়োজিত হবে রাম নবমী। ভগবান শ্রী রামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে এ আয়োজন করা হবে । এতে সকল সদস্য ও ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।অনুষ্ঠানটির আয়োজন করেছে জাগো হিন্দু পরিষদ, রাঙ্গুনিয়া উপজেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম