প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।
টমাস দেব নাথ ||
আজ সম্মিলিত রামনবমী উদযাপন পরিষদের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মহানায়ক বীর বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জন্মদিন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে।মাস্টারদা সূর্য সেন (১৮৯৪–১৯৩৪) ছিলেন ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান বিপ্লবী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের (১৯৩০) মহানায়ক। ১৯৩০ সালের ১৮ এপ্রিল তাঁর নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামকে কয়েকদিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত রেখেছিলেন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি ব্রিটিশরা তাঁকে গোপন ফাঁসি দেয়।১৮৯৪ সালের ২২ মার্চ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় এক বৈদ্য-ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯১৮ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি.এ পাশ করে চট্টগ্রামে ফিরে এসে ন্যাশনাল হাইস্কুলে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার কারণেই তিনি 'মাস্টারদা' নামে পরিচিতি পান। তিনি 'যুগান্তর' দলের চট্টগ্রাম শাখার প্রধান ছিলেন এবং অসহযোগ আন্দোলনের সময় বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হন ।১৯৩০ সালের ১৮ এপ্রিল তাঁর নেতৃত্বে 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' চট্টগ্রামের পুলিশ ও রেলওয়ের অস্ত্রাগার লুণ্ঠন করে, টেলিফোন-টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় । দীর্ঘ পলাতক জীবনের পর ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি বিশ্বাসঘাতকতার কারণে তিনি গ্রেফতার হন। এরপর অমানুষিক নির্যাতনের পর ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে তাঁর ফাঁসি কার্যকর করাআজ তার জন্মদিনে মাস্টারদা সূর্যসেনের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম