প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস মাস্কাটের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
টমাস দেব নাথ, ওমান ||
আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ৯ টায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেন। ওমানের বাংলাদেশ দূতাবাসে মহামান্য রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাগন। পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, বাংলাদেশ বিমান , বাংলাদেশ স্কুল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেনপরে, দূতাবাসের হলরুমে মহামান্য রাষ্ট্রদূত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সঞ্চালনা করেন প্রথম সচিব আসাদুল হক, আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, লেবার ও শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম। পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান। চ্যান্সেরি প্রধান মিসেস মাহমুদা খানম। ও দূতাবাসে কর্মকর্তা কর্মচারী,সহ ওমানের সামাজিক রাজনীতিক কমিউনিটির ব্যাক্তিবর্গ।আলোচনা সভায় শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগন, পরে রাষ্ট্রদূত সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এরপর দিবসের গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম