প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
সনাতনী মুচকি হাসি পরিবার পক্ষ থেকে ফটিকছড়িতে অসহায় পরিবারের জন্য নির্মিত গৃহের শুভ উদ্ধোধন।
টমাস দেব নাথ ||
গত ১ মে শুক্রবার ২০২৬ ইং 'সনাতনী মুচকি হাসি পরিবার'সংগঠনটির অর্থায়নে নির্মিত একটি নতুন গৃহের শুভ উদ্বোধন ও ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠান সম্পন্ন হয়।চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারমাসিয়া দক্ষিণ হিন্দুপাড়ায় এক মানবিক উদ্যোগের সফল বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সনাতনী মুচকি হাসি পরিবার’। স্থানীয় স্বর্গীয় পরিতোষ দে’র অসহায় পরিবারের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যেই এই গৃহনির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ফিতা কেটে নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক রোটানিয়ান জুয়েল চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকে গৃহের মাঙ্গলিক প্রার্থনা ও আশীর্বাদ প্রদান করেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সেবা সংঘের সভাপতি ডাঃ মিল্টন দে ছোটন, সাধারণ সম্পাদক শিক্ষক বাবলা কুমার দে এবং সদস্য মিথুন ধর ও সুব্রত দে শুভ। শ্রী অন্তু দাশগুপ্তের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাতনী মুচকি হাসি পরিবারের অন্যতম সংগঠক অপু দাশ, শ্রী ঝোটন নন্দী, দুর্জয় পাল, রনি নাথ, মিশু দে, জয় শীল, শুভ দেব, জয় দেব, পূজন পাল এবং নিলয় দাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানে আগত অথিতিরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল লক্ষ্য। একটি গৃহহীন পরিবারকে সুন্দর আবাসস্থল উপহার দিতে পেরে সংগঠনের সদস্যরা অত্যন্ত আনন্দিত। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগী পরিবারের হাতে নবনির্মিত গৃহের চাবি তুলে দেন। মানবিক এই কাজের মাধ্যমে এলাকায় সংগঠনের কার্যক্রম প্রশংসিত হয়েছে। সংগঠনটির সভাপতি বলেন, অতীতের মত আমরা সকলের সহযোগিতায় আরো একটি মহৎ কাজ সফল ভাবে সম্পন্ন করেছি আশা করি এভাবে সকলে পাশে থাকলে আরও অনেক মানবিক কাজ সম্পন্ন করতে পারব।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম