প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবি করে চট্টগ্রামে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ||
ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে নগরের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা ব্যবস্থা ও গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ করা প্রয়োজন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।বিক্ষোভকারীরা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ব্যাংকের স্বার্থ এবং আমানতকারীদের প্রত্যাশা দ্রুত চেয়ারম্যানকে অপসারণ করা হবে। আমাদের আশা, গ্রাহকদের কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মসূচিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডবলমুরিং থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম