প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
ওমানে মধ্যপ্রাচ্য রাউজানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী
||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে মাস্কাটের কুরুম গার্ডেনে আনন্দঘন পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোহাম্মদ ফজলুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী বাবলু (সিআইপি)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ সোলাইমান সুমন, মোহাম্মদ জসীমউদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম সুমন, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আবুল বশর, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ আকবর, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ বাবর বাঙালী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ বাবুল চৌধুরী রাজু, মোহাম্মদ সাকিল প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ঈদুল আজহার তাৎপর্য, প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত সবাই ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সকলের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম