প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
রাউজান কদলপুর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসায় হিজরী বর্ষবরণ
মোহাম্মদ রবিউল হোসেন রবি, রাউজান ||
আওলাদে রাসুল (সঃ), গাউছে জামান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী সৈয়দ তৈয়ব শাহ্ (র:) এর সালানা ওরশ মোবারক উদযাপন ও ৪র্থ তম আরবি নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান কদলপুর তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি মানচি পাড়া ইউনিট শাখার সার্বিক সহযোগিতায় যথাযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৫জুন সোমবার সকালে মাদ্রাসার হল রুমে আয়োজিত সভায়উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হোসেন সুমন। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আলকাদেরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিটিভি ও মাই টিভির ইসলামিক উপস্থাপক শাইখ মাওলানা সৈয়দ মোঃ জাহিদ কাদেরী। মাদ্রাসার সিনিয়র আরবি মুদাররিছ মাওলানা সৈয়দ মোঃ রিদুয়ানুল হক কাদেরীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন শাহ্, অর্থ সচিব এসএম আকতার হোসেন, সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, সহ সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মাওলানা মোঃ তৌসিফ রেজা কাদেরী, মাদ্রাসার সিনিয়র আরবি মুদাররিছ হাফেজ মাওলানা মোঃ ইমরান হোসেন, আরবি মুদাররিছ মাওলানা মোঃ হারুনুর রশিদ, সহকারি শিক্ষক মোঃ ওমর ফারুক আবির, সহকারি শিক্ষিকা তনিমা চৌধুরী, মর্জিনা বেগম, ইয়াছমিন আকতার, ইবা আকতার, নাসরিন আকতার। পরিশেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম