প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ভিসার প্রলোভনমূলক বিজ্ঞাপন দিলেই ব্যবস্থা নেবে দুবাই কর্তৃপক্ষ!
||
দুবাই কর্তৃপক্ষ সতর্ক করেছে, অনুমোদন ছাড়া সোশ্যাল মিডিয়ায় ভিসা বা রেসিডেন্সি সেবা প্রচার করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA Dubai) জানিয়েছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালিয়ে এমন একাধিক অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠান শনাক্ত করেছে, যারা কোনো বৈধ অনুমোদন ছাড়াই ভিসা ও রেসিডেন্সি সেবা প্রচার করছিল।কর্তৃপক্ষ বলছে, এসব অননুমোদিত সেবার ওপর নির্ভর করলে মানুষ প্রতারণা, আর্থিক ক্ষতি ও ভুল তথ্যের শিকার হতে পারেন।তাই সবাইকে শুধুমাত্র সরকারি ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভিসা ও রেসিডেন্সি সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এছাড়া, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত “দ্রুত ভিসা”, “গ্যারান্টিড ভিসা” বা “সহজ প্রসেস” ধরনের প্রলোভনমূলক বিজ্ঞাপনে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে দুবাই কর্তৃপক্ষ।ব্যক্তিগত তথ্য শেয়ার করা বা অর্থ লেনদেনের আগে অবশ্যই সেবাদাতার উৎস যাচাই করারও আহ্বান জানানো হয়েছে।GDRFA জানিয়েছে, ভিসা ও রেসিডেন্সি-সংক্রান্ত অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম