প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
চট্টগ্রামে ধর্ম অবমাননা ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে ২৬ জুন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক
টমাস দেব নাথ ||
দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ, ধর্মীয় অবমাননা, মন্দির ও প্রতিমা ধ্বংসের হুমকি এবং চলমান হিন্দু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 'জাগো হিন্দু পরিষদ' (JHP)-এর উদ্যোগে আগামী ২৬ জুন ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রামের ঐতিহাসিক চেরাগী পাহাড় মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, উপাসনালয়ে ভাঙচুর ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই প্রতিবাদে এবং সনাতনীদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ধর্মীয় সম্প্রীতি ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।উক্ত প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চট্টগ্রামের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীসহ প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জনগণকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশ থেকে পরবর্তী রূপরেখা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম