প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
সুদূর প্রবাস থেকে জন্মভূমির বিপন্ন মানুষের পাশে JHP UAE
||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ ছৈয়দ নগর, দাশপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে JHP UAE আমিরাত শাখা। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর প্রত্যয়ে—"জাগো হিন্দু পরিষদ (JHP), সংযুক্ত আরব আমিরাত শাখা" ও "রাঙ্গুনিয়া উপজেলা"-র যৌথ উদ্যোগে আজ (বৃহস্পতিবার ২৫ জুন) দুইটি সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর এক ক্ষুদ্র প্রয়াস করা হয়েছে।
সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি যে ভালোবাসার টান, তারই বহিঃপ্রকাশ হিসেবে আজ এই দুই পরিবারের মাঝে সমপরিমাণে দীর্ঘদিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বাজার পৌঁছে দেওয়া হয়েছে।
প্রতি পরিবারের জন্য:- ২৫কেজি চাউল, ১কেজি পিয়াজ, ২কেজি আলু, ১লিটার তৈল, ১কেজি লবণ, ১কেজি মসুরের ডাল, ১কেজি চনার ডাল, ১কেজি চিনি, ৪সের মুড়ি, ২৫০গ্রাম দুধ পাউডার, ২৫০গ্রাম চা পাতা, ২৫০গ্রাম মরিচের গুড়া, ১০০গ্রাম হলুদের গুড়া, ১০০গ্রাম মসলার গুড়া।
বিপদের দিনে এই পরিবারগুলোর মুখে সামান্য স্বস্তির হাসি ফোঁটাতে পেরে জাগো হিন্দু পরিষদ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মহৎ মানবিক কার্যক্রমে যারা দূর প্রবাস (ইউএই) থেকে এবং রাঙ্গুনিয়া উপজেলার স্থানীয় পর্যায় থেকে অক্লান্ত পরিশ্রম, সময় ও আর্থিক সহযোগিতা দিয়ে অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আসুন, আমরা যার যার অবস্থান থেকে এভাবেই একে অপরের হাত ধরে মানবতার কল্যাণে এগিয়ে আসি।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম