প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
রাউজান ব্লাড ডোনার্সের বার্ষিক বনভোজন সম্পন্ন
মোহাম্মদ রবিউল হোসেন রবি, রাউজান ||
ভ্রাতৃত্বের বন্ধন ও মানবিক কার্যক্রম আরো বেগবান করার লক্ষে রাউজানের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক, মানবিক ও যুব রক্তদাতা সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের বার্ষিক বনভোজন প্রতি বছরের ন্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ২৭জুন শনিবার দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সংগঠনের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রানবন্ত হয়ে উঠে বার্ষিক বনভোজন। খাগড়াছড়ি জেলার শীর্ষ দুটি দর্শনার্থী স্থান আলুরটিলা গুহা এবং রিসাং ঝর্নায় আয়োজিত এই বনভোজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সকাল আটটায় রাউজান থেকে কোরআন তেলোয়াতের মাধ্যমে খাগড়াছড়ির উদ্দেশ্য যাত্রা করা হয়। এতে বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল সকালের নাস্তা, লাকী কুপন বিক্রি, দুপুরের খাবার, ঝর্না ও গুহা পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সর্বশেষ আকর্ষণীয় লাকী কুপন ড্র অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়। লাকী কুপন ড্র অনুষ্ঠান ও আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাশেদ উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক সৌরাভুল ইসলাম নিজামের সঞ্চালনায় অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ও রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ রবিউল হোসেন রবি, সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, সংগঠক মোঃ বোরহান উদ্দিন প্রবাসী ব্যবসায়ী সাজ্জাদ মাহমুদ, প্রকৌশলী মোঃ জাহান, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ সাগর সদস্য সচিব মোঃ তারেক কার্যকরি সদস্য ফোরকান রেজা, কাইসামং মারমা, মোঃ জাহেদ, সংঘপাল, মোঃ মিনহাজ, সামির হোসেন পারভেজ, আবুল হোসেন, মোঃ নাইম, মোঃ ফরহাদ, আলী হোসেন, আজম, আরিফ সহ আরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম