প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে সাদেক পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী পানির নিচে
মিন্টু কান্তি নাথ ( রাঙ্গামাটি ) রাজস্থলী ||
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ার সাদেক পোল্ট্রি ফার্ম এর ১ কেজি ২০০ গ্রাম ওজনের, প্রায় দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে গেছে, সাদেক নামে এক তরুণ উদ্যোক্তারকয় ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক। পোল্ট্রি ফার্মের মালিক সাদেক জানান শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টিতে উপর থেকে নেমে আসা পানির স্রোতে তার পোল্ট্রি ফার্মের দের হাজার মুরগি পানিতে তলিয়ে যায়। রাত ১ টার সময় সাদেক পোল্ট্রি ফার্মে এসে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারেনি বলে জানান। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর কররা লক্ষ্যে পোল্ট্রি ফার্মের ব্যাবসায় নামেন সাদেক । একদিকে ঘরবারিতে পানি ওঠে চরম দুর্ভোগে অন্যদিকে তার পোল্ট্রি ফার্মের মুরগী গুলো রাতে পানিতে তলিয়ে গিয়ে ফার্মের সকল মুরগী গুলো মারা গেছে বলে জানান। সাদেকর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সরকারি সহযোগিতা ছাড়া কোন পক্ষে ঘুরে দাঁড়ানোর সম্ভব নয় বলে স্থানীয়রা জানান।এদিকে সাদেকের দুরাবস্থা দেখে তার ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আরেফিন। এসময় সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম