প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
মিন্টু কান্তি নাথ,রাজস্থলী ||
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া সাবজোনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় পাহাড়ধ্বস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মান সামগ্রী বিতরণ করা হয়।মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ , পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়। এ সময় বাঙ্গালহালিয়া সাব জোনের অধিনায়ক মেজর মো: এস আরেফিন কাকড়াছড়ি এলাকার মোট ৩৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহ নির্মানের জন্য টিনজ বিতরণ করেন। এছাড়াও উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও কারবারিগন উপস্থিত ছিলেন ।দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর বরাতে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম