প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
||
চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত*নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় জনসম্পৃক্ততা ও দক্ষ ব্যবস্থাপনা জরুরি - মুহাম্মদ শাহজাহান*চট্টগ্রাম, ৯ অক্টোবর ২০২৬: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা, প্রার্থী ও পোলিং এজেন্টদের দায়িত্ব এবং নির্বাচনী প্রচারণা সম্পর্কে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব।প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হলে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং নির্বাচনী কার্যক্রমে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ব্যবস্থাপনা, সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। প্রার্থী থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। ভোটারদের আস্থা অর্জন, জনগণের সমস্যা ও প্রত্যাশা উপলব্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে।তিনি আরও বলেন, নির্বাচনী কার্যক্রমকে সফল ও সুশৃঙ্খল করতে প্রার্থী, কর্মী, পোলিং এজেন্ট এবং নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। নির্বাচনী বিধিবিধান সম্পর্কে সচেতনতা, ভোটকেন্দ্রভিত্তিক পরিকল্পনা, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং আধুনিক প্রচার কৌশলের যথাযথ প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।প্রধান আলোচক উপাধ্যক্ষ আবদুর রব বলেন, নির্বাচনে প্রার্থী ও পরিচালনাকারীদের যথাযথ প্রস্তুতি সাফল্যের অন্যতম পূর্বশর্ত। একজন প্রার্থীকে নির্বাচনী এলাকার মানুষের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে কাজ করা, কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম