প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
আকাশে উড়ন্ত গাড়ি, বাস্তবে আবিস্কার করলেন ইলন মাস্ক
||
আকাশে উড়ন্ত গাড়ি, বাস্তবে আবিস্কার করলেন ইলন মাস্ক গাড়ি চলবে রাস্তায়, আর উড়বে আকাশে! এত দিন এমন দৃশ্য দেখা যেত মূলত সায়েন্স ফিকশন সিনেমায়। কিন্তু এ বার বাস্তবের মঞ্চেই চমক দেখাল টেসলা। কখনও বিশেষভাবে তৈরি বাঁকানো র্যাম্পের উপর দিয়ে উল্টো হয়ে ছুটছে গাড়ি, কখনও আবার শূন্যে ভেসে উঠে নিরাপদে নেমে আসছে মাটিতে! ইলন মাস্কের সংস্থা টেসলার নতুন রোডস্টারের এই ডেমো ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। প্রশ্ন উঠছে, সত্যিই কি উড়ন্ত গাড়ির যুগ দরজায় কড়া নাড়ছে? উড়তে সক্ষম গাড়ি উন্মোচন করেছেন থাক লাগিয়েছে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করেন মাস্ক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় টেসলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে।প্রদর্শনীতে দেখা যায়, গাড়িটি একটি খাড়া র্যাম্প দিয়ে উপরে উঠে আবার চাকার ওপর ভর করে অবতরণ করে। এ সময় মাস্ক বলেন, ‘উড়ন্ত গাড়ি বাস্তব।’গাড়িটির সক্ষমতা নিয়ে আশাবাদী হলেও এর সাফল্য নিশ্চিত নয় বলে স্বীকার করেন তিনি। মাস্কের ভাষ্য অনুযায়ী, গাড়িটিতে বিশেষ উচ্চচাপযুক্ত বায়ুর ট্যাংক রয়েছে, যা গাড়িটিকে বাতাসে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তি জোগাবে।টেসলা ও স্পেসএক্সের যৌথ প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে মাস্ক বলেন, বিশ্বের সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং সেরা রকেট নির্মাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় এমন প্রযুক্তি তৈরি করা সম্ভব হয়েছে।তবে উড়ন্ত গাড়ি বাস্তবে বাণিজ্যিকভাবে চালু করার পথে এখনো বেশ কিছু প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক বাধা রয়েছে। দীর্ঘদিন ধরে এ খাতে নানা উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি।১৯১৭ সালে মার্কিন বিমান চলাচল প্রযুক্তির পথিকৃৎ গ্লেন কার্টিস উড়ন্ত গাড়ির প্রথম প্রোটোটাইপ প্রদর্শন করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক মোটর ও উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারির উন্নতির ফলে এ ধরনের যান তৈরির সম্ভাবনা নতুন করে গুরুত্ব পাচ্ছে।২০২৮ সালে রোডস্টারের উৎপাদন শুরুর পরিকল্পনা বাস্তবায়িত হলে উড়ন্ত গাড়ির প্রযুক্তি বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে গাড়িটির প্রকৃত সক্ষমতা ও উৎপাদন পরিকল্পনা বাস্তবে কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম