প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
মাও. শাহ সুলতান আহমদ এর কবর জিয়ারত করেন এমপি হুমাম কাদের
||
মাও. শাহ সুলতান আহমদ এর কবর জিয়ারত করেন এমপি হুমাম কাদের এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রবীণ আলেমে দ্বীন, দক্ষিণ রাজানগর খণ্ডলিয়াপাড়া রুকুনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত মাওলানা শাহ সুলতান আহমদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় মাদরাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নোমানের পরিচালনায় বিএনপি নেতা মাহবুব আলম চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ও বিএনপিনেতা নুরুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সি. সহসভাপতি ইউসুফ মিয়া চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনছুর উদ্দিন ও আবু সৈয়দ মেম্বার। স্মরণসভায় তিনি মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।বক্তব্যের শুরুতে এমপি হুমাম কাদের চৌধুরী উপস্থিত মুরুব্বী, আলেম সমাজ ও এলাকাবাসীর প্রতি সালাম ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে মরহুম মাওলানা শাহ সুলতান আহমদ তাকে অভিভাবক হিসেবে বুকে টেনে নিয়েছিলেন, সাহস ও ভরসা জুগিয়েছিলেন। সুদীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে ওই মাদরাসায় শিক্ষকতা ও মুহতামিমের দায়িত্ব পালন করে যাওয়া এই প্রবীণ আলেমের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।সংসদ সদস্য বলেন, “দাদার (মাওলানা শাহ সুলতান আহমদ) রেখে যাওয়া চিঠি ও বিভিন্ন মাদরাসার উন্নয়ন কাজের মাধ্যমে বোঝা যায়, এই মাদরাসার এবং এলাকার বহু কাজ এখনও বাকি রয়েছে। তবে এই দায়িত্ব একা পালন করা সম্ভব নয়; এলাকার মুরুব্বী, আলেম সমাজ ও সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে এই অসমাপ্ত কাজগুলো ইমানদারির সাথে সম্পন্ন করা হবে।”তিনি আরও বলেন, “নির্বাচনের সময় এলাকার প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও মুরুব্বীরা যেভাবে আমার পাশে থেকে ভালোবাসা দিয়েছেন, আমি তাদের আস্থার মর্যাদা রাখতে চাই। এলাকার উন্নয়নে এবং মানুষের কল্যাণে কোনো অবহেলা করা হবে না।”এসময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “অনেক সময় অসৎ উদ্দেশ্যে কিছু লোক ভালো মানুষের মুখোশ পরে দলের নাম ভাঙিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। তাই যেকোনো ভালো কাজ বা জনকল্যাণে এলাকার মুরুব্বী ও সঠিক নেতৃত্বকে সাথে নিয়ে যাচাই-বাছাই করে এগোতে হবে।”অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম মাওলানা শাহ সুলতান আহমদের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের সবর করার তৌফিক চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন ও মাদরাসার ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য উপস্থিত সকলের দোয়া কামনা করেন সাংসদ হুমাম কাদের চৌধুরী। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় ও জেলা-উপজেলার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম