প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
||
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ স্টাফ রিপোর্টার :: আজ শনিবার ১৪ নভেম্বর-২০২৬ সন্ধ্যা ৭টায় রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় “রাঙামাটি সমিতি” নামে একটি সামাজিক সংগঠন গঠন কল্পে সমাজ কর্মী ও সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার সামাজিক উন্নয়নে জেলার নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষে আগামী ০৬ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে “রাঙামাটি সমিতি” এর আত্মপ্রকাশ করা হয়।রাঙামাটি সমিতির আহবায়ক নির্মল বড়ুয়া মিলন, সদস্য সচিব বিপিন জ্যোতি চাকমা, সদস্য বাপ্পি চাকমা, ঝিনুক খীসা, তরুন কান্তি দে, আকতার কামাল, লিটন চাকমা (১), চাইসুই উ মারমা, জগদীশ তঞ্চঙ্গ্যা, লিটন চাকমা (২) ও জুঁই চাকমা।উক্ত আহবায়ক কমিটি জেলার সকল উপজেলা থেকে সদস্য সংগ্রহ করে সাধারন সভার মাধ্যমে “রাঙামাটি সমিতি” এর পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করবেন।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম