প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
রাঙামাটি জোনের পক্ষ থেকে দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান
||
রাঙামাটি জোনের পক্ষ থেকে দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রাঙামাটি সদর জোনের শুভলং আর্মি ক্যাম্পের আওতাধীন বরকল উপজেলার ১নং শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাঙামাটি সদর জোন কমান্ডার এর পক্ষ হতে শুভলং ক্যাম্প কমান্ডার, মেজর মিনহাজুল আবেদীন একটি সোলার ব্যাটারী প্রদান করেন। বিদ্যালয়টি রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকায় অবস্থিত। যার কারনে বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে গরমের সময় এবং অন্ধকারাচ্ছন্ন কক্ষে ক্লাস নেওয়া কষ্টকর হয়ে পড়েছিল।বিদ্যালয়ের সার্বিক অবস্থা বিবেচনায় এনে রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার মানবিক সহায়তা হিসেবে সোলার ব্যাটারি প্রদান করেন। এই সোলার ব্যাটারির মাধ্যমে বিদ্যালয়ে আলো ও ফ্যানের ব্যবস্থা হবে, ফলে কোমলমতি শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে লেখাপড়া করতে পারবে। এ সময় ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদিন শুভলং ক্যাম্পের আওতাধীন সকল গোষ্ঠীর জনসাধারণের শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন রাঙামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতকরন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা এই মহৎ উদ্যোগের জন্য জোন কমান্ডার এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম