নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলায় ২ হাজার ৫০০ প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম-২ আসনের বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীর। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, সার ও বীজ চাষিদের ন্যায্য অধিকার, এটি কারো দয়া নয়। কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষকদের সহায়তায় খাল খনন, কৃষি কার্ড প্রদান এবং উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করে চাষিদের কল্যাণে কাজ করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে যেমন কৃষিখাতে উন্নয়ন হয়েছে, তেমনি এবারও চাষিদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং ফটিকছড়িতেও এ কার্যক্রম চলমান রয়েছে। অনাবাদি জমিগুলোকে চাষের আওতায় আনা হবে এবং উৎপাদিত ফসল ও শাক-সবজি সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে, সহজলভ্য ও টেকসই পাঁচটি হিমাগার নির্মাণ করা হবে।
স্বাধীনতা-পরবর্তী সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিখাতে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর হাত ধরেই দেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এবং ফটিকছড়িতেও সেই ধারাবাহিকতায় কৃষি উন্নয়ন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উপজেলা বিএনপি সেক্রেটারি জহির আজম, বিআরডিবির পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লিটন চৌধুরী এবং নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ প্রান্তিক চাষির মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক চাষি উপস্থিত ছিলেন।
.png)
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন