প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম

ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রামের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর অন্তর্ভুক্ত ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি জারিন নিজাম শেখ সভাপতিত্ব করেন। সভার মাধ্যমে আন্তর্জাতিক ইনার হুইলের ২০২৬-২০২৭ কার্যবর্ষের প্রতিপাদ্য ‘বিকশিত হই, সমৃদ্ধ হই’-এর আলোকে নতুন কার্যবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—সাধারণ সম্পাদক রিজওয়ানা সালেহ, সহসভাপতি মেনকা হোসেন, কোষাধ্যক্ষ তামান্না মিথিলা, আন্তর্জাতিক সেবা সমন্বয়ক সানজিদা চৌধুরী এবং সম্পাদক নিধা চৌধুরী।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন তাজরুবা বাশার আনোয়ার, জুবেদা বানু সীমা, সায়মা হানাফি চৌধুরী, রাশেদা মঞ্জুর, শামশেদ বেগম রুনা ও মানজুমা মজুমদার।

সভায় নতুন কার্যবর্ষের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষা, নারী ও শিশু উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ ও জলবায়ু সচেতনতা, পরিচ্ছন্নতা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুনর্বাসনসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নতুন কার্যবর্ষেও নিষ্ঠা, আন্তরিকতা ও সেবার আদর্শকে ধারণ করে চট্টগ্রাম শহর ও বিভাগের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রামের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর অন্তর্ভুক্ত ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি জারিন নিজাম শেখ সভাপতিত্ব করেন। সভার মাধ্যমে আন্তর্জাতিক ইনার হুইলের ২০২৬-২০২৭ কার্যবর্ষের প্রতিপাদ্য ‘বিকশিত হই, সমৃদ্ধ হই’-এর আলোকে নতুন কার্যবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—সাধারণ সম্পাদক রিজওয়ানা সালেহ, সহসভাপতি মেনকা হোসেন, কোষাধ্যক্ষ তামান্না মিথিলা, আন্তর্জাতিক সেবা সমন্বয়ক সানজিদা চৌধুরী এবং সম্পাদক নিধা চৌধুরী।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন তাজরুবা বাশার আনোয়ার, জুবেদা বানু সীমা, সায়মা হানাফি চৌধুরী, রাশেদা মঞ্জুর, শামশেদ বেগম রুনা ও মানজুমা মজুমদার।

সভায় নতুন কার্যবর্ষের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষা, নারী ও শিশু উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ ও জলবায়ু সচেতনতা, পরিচ্ছন্নতা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুনর্বাসনসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নতুন কার্যবর্ষেও নিষ্ঠা, আন্তরিকতা ও সেবার আদর্শকে ধারণ করে চট্টগ্রাম শহর ও বিভাগের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম