অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০।
শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
এদিকে, সংশ্লিষ্ট যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী আপডেট পাওয়া গেলে তা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
.png)
রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন