লন্ডনে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি)-এর সঙ্গে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মতবিনিময়
গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (GCAUK)-এর উদ্যোগে ওমানপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি এবং NRB-CIP Association-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি)-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের হোয়াইটচ্যাপেলে আয়োজিত এ সভায় চট্টগ্রামের উন্নয়ন, প্রবাসীদের অধিকার, চট্টগ্রাম উৎসব এবং বিশ্বব্যাপী চট্টগ্রামভিত্তিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন শুভন হাসান।
গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক ট্রেজারার এবং কনভেনিং কমিটির সদস্য মো. মাসুদুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি)। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংগঠনটির ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
এ সময় গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি)-কে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির ট্রাস্টি ও ডিরেক্টর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, ট্রাস্টি ও অ্যাকাউন্ট্যান্ট মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মনির মাহমুদ, মো. আলী রেজা, রাজ্জাকুল হক বাপ্পি, মোহাম্মদ কুতুবুল আলম ও মো. মাহবুবুর রহমান,
এ ছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ইসলামি চিন্তাবিদ মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, মাওলানা মোহাম্মদ হাসান, মোহাম্মদ মোন্না খালেক, মো. রায়হান চৌধুরী, আলীম উল্লাহ রাহাত, মোঃআব্দুল হালিম,মোহাম্মদ আতিক, সায়েদ এ এম সাইফুল ইসলাম, মোহাম্মদ ইমরান ,সাজসোয়েদ রফিকুল ইসলাম, ফয়েজুর রহমান ও মোহাম্মদ সিফাতসহ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
.png)
রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন