প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

সারাদেশ

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ

যারা ভোট দিয়েছেন বা দেননি, সবাইকে সাথে নিয়ে কাজ করব: সরওয়ার আলমগীর

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
যারা ভোট দিয়েছেন বা দেননি, সবাইকে সাথে নিয়ে কাজ করব: সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীর বলেছেন, যারা তাকে ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার অংশগ্রহণেই ফটিকছড়ির উন্নয়ন সম্ভব। তিনি বলেন, নির্বাচনের পর সবাই তার, তাই উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভেদ না রেখে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তিনি।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিবিরহাটে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি চাই ফটিকছড়ির প্রতিটি মানুষ উন্নয়নের সুফল ভোগ করুক। রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু এলাকার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার তিনজন প্রবীণ সাংবাদিকের হাতে সম্মাননা স্বরূপ ঈদ উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার এতিম ও অসচ্ছল মানুষের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন এবং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার মশু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি, ডা. বরুণ আচার্য বলাই, রফিক তালুকদার, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, নুরুল আবছার নুরী, আখতারুজ্জামান রুবেল, নেজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

রোববার, ০৩ মে ২০২৬

যারা ভোট দিয়েছেন বা দেননি, সবাইকে সাথে নিয়ে কাজ করব: সরওয়ার আলমগীর

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম