প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

সারাদেশ

সুন্দরপুরে 'বড়ছিলোনীয়া তরুণ সমাজ'র অভিষেক, সাথে একঝাঁক তরুণ

সুন্দরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একঝাঁক তরুণদের নিয়ে নবগঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘বড়ছিলোনীয়া তরুণ সমাজ’-এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমাজ উন্নয়ন, মানবিক কার্যক্রম, শিক্ষা সহায়তা এবং তরুণদের ইতিবাচক নেতৃত্ব বিকাশের প্রত্যয়ে গঠিত সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

গত ১২ জুন (শুক্রবার) বাদ মাগরিব বড়ছিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মো. শাহজামান মিরাজ চৌধুরী এবং মডারেটর মুহাম্মদ ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তাহের মেম্বার, মুহাম্মদ নোমান চৌধুরী, মুহাম্মদ জামশেদুল ইসলাম, মুহাম্মদ সৈয়দ অতিক চৌধুরী, মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ আরমানুল হক রাহিম, মুহাম্মদ মাহিন চৌধুরী, মুহাম্মদ জুবাইদুল আলম রুপুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া সংগঠনের মডারেটর মুহাম্মদ মাঈনুল ইসলাম, মো. আরমান হোসাইন, মুহাম্মদ শাহিনূর হাসান চৌধুরী, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, মুহাম্মদ সামি চৌধুরী, মুহাম্মদ জামির উদ্দিন, মুহাম্মদ শফিউল আলম ও মুহাম্মদ সাইফুল ইসলামসহ সংগঠনের মডারেটর ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সময়ের দাবি। সমাজ উন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা, পারস্পরিক সহযোগিতা, শিক্ষা বিস্তার এবং মানবিক কর্মকাণ্ডে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আশা প্রকাশ করেন, বড়ছিলোনীয়া তরুণ সমাজ ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের সচিব মো. আরমান হোসেন সংগঠনকে ঘিরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি জানান, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে ৫নং ওয়ার্ডে সৌরবিদ্যুৎভিত্তিক লাইটিং ব্যবস্থা স্থাপন, নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কোর্স চালু, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতি বছরের শুরুতে ওয়ার্ডের প্রতিটি ঘরে ক্যালেন্ডার বিতরণ।

এছাড়া মাদক, চুরি, ডাকাতি, ধর্ষণ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে সংগঠনের আহ্বায়ক মো. শাহজামান মিরাজ চৌধুরী দিকনির্দেশনামূলক বক্তব্যে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণে কাজ করার আহ্বান জানান।

সবশেষে মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাকের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত সবাই বড়ছিলোনীয়া তরুণ সমাজের উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বুধবার, ১৭ জুন ২০২৬

সুন্দরপুরে 'বড়ছিলোনীয়া তরুণ সমাজ'র অভিষেক, সাথে একঝাঁক তরুণ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম