চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার লালিয়ারহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম অঙ্গীকার।
তিনি আরও বলেন, ঈদ আনন্দ ও সম্প্রীতির উৎসব। এ আনন্দ থেকে কোনো মানুষ যেন বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়া। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।
নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।
.png)
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন