*প্রেস বিজ্ঞপ্তি*
*শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে - অধ্যাপক ড. ইসমত আরা হক*
চট্টগ্রাম মহানগরী জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম, ১০ অক্টোবর ২০২৬: শিক্ষকদের যথাযথ মর্যাদা রক্ষা এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নত নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার সংস্কার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা হক।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর সাফা আর্কেডে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরী জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারামা ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি শিরিন জাহান।
প্রধান অতিথি অধ্যাপক ড. ইসমত আরা হক বলেন, শিক্ষকরা জাতির বিবেক। একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষকসমাজই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষকদের সম্মান, অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি বিএড কলেজের সাবেক অধ্যাপক জোবাইদা নাসরিন, আলকরণ সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আয়েশা পারভিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপিকা ওয়াহেদা সুমি এবং সিজিএস স্কুলের সিনিয়র শিক্ষিকা ও বিভাগীয় প্রধান নাবিলা খানম মুক্তা। ছাত্রী বক্তা হিসেবে বক্তব্য দেন চাকসুর কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা ও মহানগরী সহ -সেক্রেটারী রেহেনা আক্তার রানু।
বক্তারা বলেন, বর্তমান সমাজে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এর ফলে মেধাবী তরুণদের একটি অংশ শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণে আগ্রহ হারাতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও জাতি গঠনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিক্ষকতার পেশাগত মর্যাদা বৃদ্ধি, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষকদের জন্য সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলা জরুরি।
তাঁরা আরও বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষকদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক চিন্তার অধিকারী হতে হবে। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে তা জ্ঞান বিস্তার, দক্ষতা উন্নয়ন ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
বক্তারা শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, নৈতিক শিক্ষার প্রসার এবং আদর্শ নাগরিক গঠনের মাধ্যমে একটি উন্নত সমাজ ও দেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
.png)
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন