প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

ফটিকছড়ি

আবু জাফর মাহমুদের পুনর্বহালের বিরুদ্ধে নারায়ণহাটে বিক্ষোভ, কঠোর অবস্থানের ঘোষণা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে পুনর্বহালের সম্ভাবনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় নারায়ণহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত-সমর্থক নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, নারায়ণহাট ইউনিয়নের সাধারণ মানুষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনো প্রশাসনিক উদ্যোগ কিংবা এমপি-মন্ত্রীর সুপারিশে আবু জাফর মাহমুদকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগ নেই।

তারা অভিযোগ করেন, অতীতে নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং ক্ষমতাসীন সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত আবু জাফর মাহমুদকে নতুন রাজনৈতিক বাস্তবতায় পুনর্বাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না।

এর আগে একটি বিক্ষোভ মিছিল নারায়ণহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ ও গণবিচ্ছিন্ন জনপ্রতিনিধিদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আবু জাফর মাহমুদকে কোনোভাবেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসতে দেওয়া হবে না।’

তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো গোপন সমঝোতা বা জোরপূর্বক তাকে দায়িত্বে ফেরানোর চেষ্টা করা হলে নারায়ণহাটের জনগণ ইউনিয়ন পরিষদ কার্যালয় অবরুদ্ধ করে তা প্রতিহত করবে।’

কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, কৃষকদল নেতা মাস্টার আবুল বশর, পেয়ারুল ইসলাম, বিএনপি নেতা সাহাদাত হোসেন, ভূজপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আবু জাফর মাহমুদের পুনর্বহালের বিরুদ্ধে নারায়ণহাটে বিক্ষোভ, কঠোর অবস্থানের ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম