চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের সঙ্গে পথসভা ও মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত তথ্য জানলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে গুজব, অপপ্রচার ও প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত বাসিন্দারা পুলিশ সুপারকে নিজেদের মাঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন এবং জঙ্গল সলিমপুর এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন