চট্টগ্রামের পাহাড়তলীতে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় শহীদ লেইন ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রবাসী কিংস।
সোমবার (১৫ জুন) বিকেলে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে প্রবাসী কিংস। নির্ধারিত সময়ে দুটি গোল করে জয় নিশ্চিত করে দলটি।
স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টানা দ্বিতীয়বারের মতো সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রবাসী কিংসের জাফর ইকবাল। দলের পক্ষে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন মো. মান্নান সিআইপি।
খেলা শেষে প্রতিক্রিয়ায় মো. মান্নান সিআইপি বলেন, “আমাদের প্রতিটি ম্যাচেই নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকবে। আজকের এই জয় বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের উৎসর্গ করলাম। তাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।”
তিনি আরও বলেন, “দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। এই জয়ের জন্য তাদের অভিনন্দন জানাই। একই সঙ্গে আমাদের পাশে থেকে সহযোগিতা ও সমর্থন দেওয়া সকল শুভাকাঙ্ক্ষী, দর্শক এবং আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন।
এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. একেএম আশরাফুল করিম, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন, শহীদুল্লাহ বাহার, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, মাস্টার আরিফ, এইচ এম হাসান, হায়দার কবির প্রিন্স, বাদশা মিয়া, মো. নাসির, মামুনুর রশিদ মামুন ও রাসেল খান। ম্যাচ কমিশনার ছিলেন মোহাম্মদ কাশেম ও ইকরাম আফসার।
মঙ্গলবার (১৬ জুন) টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে দুপুর ২টায় মুখোমুখি হবে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। একই দিন বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ও ভাটিয়ারী ফুটবল একাডেমি (সীতাকুণ্ড)।
.png)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন