কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে প্রবাল এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগির টয়লেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. ইসমাইল হোসেন (৪০)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার মনিরামপুর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমানের নির্দেশনা এবং চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার তাহুরা জান্নাতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এসআই বিশ্বজিৎ পালের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রেনে মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে কালো পলিব্যাগে স্কচটেপে মোড়ানো ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ইতিহাসে এটি সর্ববৃহৎ ইয়াবার চালান জব্দের ঘটনা। রেলপথ ব্যবহার করে মাদক পাচার রোধে রেলওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত রেলপথ গড়ে তুলতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
.png)
রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন