চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানি ট্যাংক বাসাতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নুরুল বশর বাহদুর (৫৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দীঘিরপাড় এলাকার রসুলপুর গ্রামের আবদুল করিমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল বশর বাহদুর পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। সে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতে পার্শ্ববর্তী লালানগর ইউনিয়নের আবদুল করিমের বাড়িতে যান। এরপর আবদুল করিমের তিন তলা ভবনের ছাদের ওপর পানির ট্যাংক বাসানোর কাজ করতেছিলেন। কাজ চলাকালীন হঠাৎ ছাদের লেলিন ভেঙে বাহদুর নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া হেলথকেয়ার জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়নাল আবেদীন।
সৈয়দ নুরুল বশর বাহদুর উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈয়দ বাড়ী গ্রামের মাওলানা সৈয়দ আহমদ হোসেনের ৩য় ছেলে ও তিন সন্তানের জনক।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন বলেন, 'এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা হবে।'
.png)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন