অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের পেশাগত যোগাযোগ দক্ষতা উন্নয়নে রবি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ প্রদান করা হয়েছে।
রোববার (২৮ জুন) ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
এই বিশেষায়িত প্রশিক্ষণে অর্থনীতি বিষয়ক সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণে ইংরেজি ভাষায় দক্ষতা, কার্যকর যোগাযোগ কৌশল এবং বাস্তব সাংবাদিকতায় এসব দক্ষতার প্রয়োগ বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় সম্পর্কেও অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানুষের ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই রবি আমাদের কাছে এসেছে। এই যৌথ উদ্যোগ গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করাই রবির বিশ্বাস। আমাদের ‘অ্যাডভান্সিং ডিজিটাল সোসাইটি’ উদ্যোগের লক্ষ্য মানুষকে ডিজিটাল অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখবে—এমন উদ্যোগে রবি প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে। ভবিষ্যতেও সাংবাদিকদের উন্নয়নে এ ধরনের উদ্যোগে রবি সহযোগিতা অব্যাহত রাখবে।
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ধারাবাহিক শেখার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শুধু দক্ষতা বৃদ্ধি করে না, পরিবর্তিত গণমাধ্যম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলতেও সহায়তা করে। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে সময়োপযোগী এই উদ্যোগ গ্রহণ করায় তিনি রবি ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর শরীফ শাহ জামাল রাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ব্রিটিশ কাউন্সিল ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
.png)
রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন