শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম

বিগত ১৭ বছর দেশের সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছে- এমপি হুমাম কাদের

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিগত ১৭ বছর দেশের সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছে- এমপি হুমাম কাদের

বিগত ১৭ বছর দেশের সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছে- এমপি হুমাম কাদের 

এম. মতিন, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, " বিগত ১৭ বছর ধরে দেশের সঠিক ইতিহাস গোপন করা হয়েছে এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হুমাম কাদের চৌধুরী আরো বলেন, "৫ আগস্ট স্বৈরাচার সরকারকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে, এটাও একটা বিপ্লব ছিল। ১৯৭৫ সালে সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছিল, এবার ছাত্র-জনতার নেতৃত্বে হয়েছে। এই ইতিহাসও লিখে রাখা দরকার। কারণ এই ইতিহাসও আস্তে আস্তে বদলে যেতে পারে।"

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সব ঐতিহাসিক আন্দোলনের বস্তুনিষ্ঠ তথ্য সংরক্ষণ করা অপরিহার্য।

সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার। 

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না ও এম. মোরশেদ আলম। 

পরে এমপি হুমাম কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি প্রদান, হুইল চেয়ার বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন।

এর আগে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১১ টায় রাঙ্গুনিয়াস্থ জিয়া নগরে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বিগত ১৭ বছর দেশের সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছে- এমপি হুমাম কাদের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম