প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

মধ্যপ্রাচ্য

সুনাম ও সাফল্যের ২৩ বছর: দুবাইতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুবাইতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ২রা জুলাই রাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এক কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এনটিভি ফোরামের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে এবং মফিজুর রহমান পিংকুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মোস্তফা মাহমুদ, আমিরুল ইসলাম এনাম এবং ইঞ্জিনিয়ার করিমুল হক। এছাড়াও এনটিভি ফোরামের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, রাশেদুর রহমান চৌধুরী, কবির হোসেন, মহিলা সম্পাদিকা শামসুন্নাহার স্বপ্না সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা এনটিভির দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও রেমিট্যান্স যোদ্ধাদের সুখ-দুঃখের কথা তুলে ধরতে এনটিভি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অধিকার রক্ষা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে চ্যানেলটি বিপুল সুনাম ও ভালোবাসা কুড়িয়েছে। বক্তারা এনটিভির তথ্যবহুল সংবাদ এবং চমৎকার সব অনুষ্ঠানের প্রতি তাদের ভালো লাগার কথা পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ ও এনটিভি ফোরামের সদস্যদের সাথে নিয়ে এক আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আমন্ত্রিত অতিথিরা এনটিভি পরিবারের সকল সদস্য, কলাকুশলী এবং দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সুনাম ও সাফল্যের ২৩ বছর: দুবাইতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ২রা জুলাই রাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এক কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এনটিভি ফোরামের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে এবং মফিজুর রহমান পিংকুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মোস্তফা মাহমুদ, আমিরুল ইসলাম এনাম এবং ইঞ্জিনিয়ার করিমুল হক। এছাড়াও এনটিভি ফোরামের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, রাশেদুর রহমান চৌধুরী, কবির হোসেন, মহিলা সম্পাদিকা শামসুন্নাহার স্বপ্না সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা এনটিভির দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও রেমিট্যান্স যোদ্ধাদের সুখ-দুঃখের কথা তুলে ধরতে এনটিভি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অধিকার রক্ষা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে চ্যানেলটি বিপুল সুনাম ও ভালোবাসা কুড়িয়েছে। বক্তারা এনটিভির তথ্যবহুল সংবাদ এবং চমৎকার সব অনুষ্ঠানের প্রতি তাদের ভালো লাগার কথা পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ ও এনটিভি ফোরামের সদস্যদের সাথে নিয়ে এক আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আমন্ত্রিত অতিথিরা এনটিভি পরিবারের সকল সদস্য, কলাকুশলী এবং দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম