প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

মধ্যপ্রাচ্য

বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই,এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সংযুক্ত আরব আমিরাতে ২০২৫–২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীরা দুবাইতে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন।

গতকাল রাতে দুবাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় সিআইপি ও আবির বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার সাবেক এডিটর ও দুনিয়ার গল্প-এর সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব, নজরুল ইসলাম সিআইপি, মাহবুবুল আলম সিআইপি, মঞ্জুরুল হক সিআইপি, শামসুজ্জামান সিআইপি, মোহাম্মদ মহিউদ্দিন সিআইপি, মোহাম্মদ ইলিয়াস হোসেন সিআইপি, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ফিহান, মাহমুদুল ইসলাম ফেরদৌস, মাইনুল ইসলাম, এনামুল হক এবং সাংবাদিক শিবলী আল সাদিক, সিরাজুল হক, খোরশেদুল আলম জাসেদ ও ফখরুদ্দিন মুন্না।

সভায় আগামী এক মাসের মধ্যে ২০২৫–২৬ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন, স্মারক ম্যাগাজিন প্রকাশ, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন, সিআইপি ও ব্যবসায়ীদের সমন্বয়ে ১০০ জন বিনিয়োগকারীর তালিকা প্রস্তুত এবং বাংলাদেশ সরকারের কাছে যৌথ বিনিয়োগ প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রবাসী উদ্যোক্তাদের সমন্বিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই,এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে ২০২৫–২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীরা দুবাইতে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন।

গতকাল রাতে দুবাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় সিআইপি ও আবির বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার সাবেক এডিটর ও দুনিয়ার গল্প-এর সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব, নজরুল ইসলাম সিআইপি, মাহবুবুল আলম সিআইপি, মঞ্জুরুল হক সিআইপি, শামসুজ্জামান সিআইপি, মোহাম্মদ মহিউদ্দিন সিআইপি, মোহাম্মদ ইলিয়াস হোসেন সিআইপি, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ফিহান, মাহমুদুল ইসলাম ফেরদৌস, মাইনুল ইসলাম, এনামুল হক এবং সাংবাদিক শিবলী আল সাদিক, সিরাজুল হক, খোরশেদুল আলম জাসেদ ও ফখরুদ্দিন মুন্না।

সভায় আগামী এক মাসের মধ্যে ২০২৫–২৬ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন, স্মারক ম্যাগাজিন প্রকাশ, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন, সিআইপি ও ব্যবসায়ীদের সমন্বয়ে ১০০ জন বিনিয়োগকারীর তালিকা প্রস্তুত এবং বাংলাদেশ সরকারের কাছে যৌথ বিনিয়োগ প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রবাসী উদ্যোক্তাদের সমন্বিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম