প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

বাঁশখালী

বিজেপি চট্টগ্রাম জেলার উদ্যোগে বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বৃহত্তর চট্টগ্রাম জেলা। দলটির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

জেলা বিজেপির সকল নেতৃবৃন্দের সহযোগিতায় আহ্বায়ক এস. এম. ইকরাম হোসাইনের নেতৃত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমে কয়েকশত রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি বন্যাকবলিত অসংখ্য পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় ও অন্যান্য জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রসমাজের আহ্বায়ক জেনন শাহরিয়ার আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির বিন ফজল, চট্টগ্রাম মহানগরের নেতা সফিক সিদ্দিকী, কুমিল্লা জেলা ছাত্রসমাজের সদস্য সচিব আবিদুল হক নাজিম, চট্টগ্রাম মহানগর যুব সংহতির সংগঠক বাদল মাহমুদসহ চট্টগ্রাম মহানগর ও ছাত্রসমাজের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর মানবিক ও নৈতিক অঙ্গীকার। বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলের পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিজেপি চট্টগ্রাম জেলার উদ্যোগে বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসা সহায়তা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বৃহত্তর চট্টগ্রাম জেলা। দলটির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

জেলা বিজেপির সকল নেতৃবৃন্দের সহযোগিতায় আহ্বায়ক এস. এম. ইকরাম হোসাইনের নেতৃত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমে কয়েকশত রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি বন্যাকবলিত অসংখ্য পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় ও অন্যান্য জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রসমাজের আহ্বায়ক জেনন শাহরিয়ার আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির বিন ফজল, চট্টগ্রাম মহানগরের নেতা সফিক সিদ্দিকী, কুমিল্লা জেলা ছাত্রসমাজের সদস্য সচিব আবিদুল হক নাজিম, চট্টগ্রাম মহানগর যুব সংহতির সংগঠক বাদল মাহমুদসহ চট্টগ্রাম মহানগর ও ছাত্রসমাজের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর মানবিক ও নৈতিক অঙ্গীকার। বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলের পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম